H

Tuesday, February 20, 2024

আমেরিকার সবচেয়ে সুন্দর ছোট শহরে


 

একটি বিখ্যাত এশিয়ান প্রবাদ আছে—‘Better to see something once than hear about it a thousand times.’

এ বছরে আমেরিকার স্বাধীনতা দিবস পড়েছিল বৃহস্পতিবারে। ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস। মাঝে শুক্রবারে ছুটি নিয়ে আমরা ঠিক করলাম চার দিনের উত্তর আইডাহো ভ্রমণ করব।

আগে থেকেই পরিকল্পনামতো গাড়ি ও এয়ারবিএনবি ঠিক করা ছিল। কোন কোন স্থানে যাব, তা ঠিক করে ফেললাম।পরিকল্পনা মতো বৃহস্পতিবার সকালে সবকিছু গুছিয়ে আমরা রওনা দিলাম স্পোকেনি, ওয়াশিংটনের উদ্দেশে। আড্ডা, গান, চারদিকের মনোরম পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চলছিলাম আমরা।


এ দেশে একটু পরপরই লেখা দেখা যায় সামনে সিনিক ভিউ বা হিস্টরিক্যাল ভিউ। বয়েসি থেকে স্পোকেনি যাওয়ার প্রথম দিকের পথটা পুরোই গড়ের মাঠ! এত এত জমি এখানে খালি পড়ে আছে দেখলে আর নিজের দেশের কথা মনে পড়লে আসলেই দুঃখ হয়। কী হতো যদি এই খালি জমিগুলোর অর্ধেকও আমাদের দেশের থাকত? কী জানি। আল্লাহ হয়তো কিছু ভেবেই এমনভাবেই বণ্টন করেছেন।

No comments:

Post a Comment

Tic Toc | Akshay Ayaan | Latest Hindi Song 2024 | Latest Hindi Rap Song 2024 | Full Video

 Tic Toc | Akshay Ayaan | Latest Hindi Song 2024 | Latest Hindi Rap Song 2024 | Full Video